কবিতা ভালোবাসার সাধ মেটে না
কবি আইনুল হক
কবিতার বিষয় অন্যান্য, আশা, জীবনমুখী, প্রেম, বিরহ
Review This Poem

তোমায় যদি নাইবা পেলাম আমি
তুমি হলে যে সোনার চেয়েও দামী
এজীবনে কি আছে আর চাওয়ার
তুমি হলে বিধাতার সেরা উপহার।

আমাকে আমি হারিয়েছি তোমার মাঝে
তোমার ব্যথা শেল সম এ বুকেতে বাজে
দুনিয়ার সব অধিকার ছেড়ে দিতে পারি
তোমার প্রেমের দাবী আমি কেমনে ছাড়ি
জীবনে-মরণে চিরকাল তুমি যে আমার।

এক জনমে ভালোবেসে এই প্রাণে
ভালোবাসার সাধ মেটেনা
তোমারে ছাড়া আমার এই জনমে
একটি প্রহর ও কাটে না
পলকবিহীন চোখে তারে দেখি বারেবার।

guest
0 Comments
Newest
Oldest Most Voted