ডিপ্রেশন!তোমাকে জানাই—
বাম হাতের মধ্যাঙ্গুলির লাল সেলাম
সার্কাস হোক আজ!
চল টেবিলে বসি—
শ্যাম্পেইন,বেনসন ভাগাভাগি করি
তাসের ঘর কিম্বা সাইকো টেবিল
সার্কাস হোক আজ!
হাতে হাতে ভাগাভাগি করে নিই
“দ্যা অ্যাক্টিং অফ হ্যাপিনেস”সম্পূর্ণ