কবিতা দুরন্ত আঘাত হানো
কবি আইনুল হক
কবিতার বিষয় অন্যান্য, আশা, জীবনমুখী, প্রেম, বিরহ
Review This Poem

দাউ দাউ করে জ্বলছে মন
জ্বলছে যখন প্রাণো
বুকে তখন হাতুড়ি দিয়ে তুমি
দুরান্ত আঘাত হানো।

মরমে মরছি তবু মুখে বুকে
ঐ ভালোবাসার গান
আমাকে আজ কবর দিতে
নিঠুর আঘাত হানো।

বুকে আঘাত হানলো যারা
আমার প্রাণের প্রিয় তারা
এই জীবন তুচ্ছ করে দিল
এভাবে ভালোবাসার দাম।

সেই পরানে আজকে যারা
আনন্দে হলো আত্মহারা
গায় কি কভু বলতে পারো
আমার গাওয়ার মত গান।

guest
0 Comments
Newest
Oldest Most Voted