কবিতা নীল পরীর দেশে
কবি আইনুল হক
কবিতার বিষয় অন্যান্য, আশা, জীবনমুখী, প্রেম, বিরহ
Review This Poem

রূপসীরে তোর চারিধারে গুণের ভাই
অভাগা এই আমার কেহ কোথা নাই
কেমনে যাব আমি নীলপরীর দেশে।

অসহায় আমি যত করি সাজ সাজ
মাতাল মাথায় পরিগো সোনারতাজ
কেমনে যাব আমি নীলপরীর দেশে।

উঁচুনিচু ভেদাভেদ আছে প্রতি কাজে
ঝড়,ঝঞ্জা শিলাবৃষ্টি, বজ্রধ্বনি বাজে
কেমনে যাব আমি নীল পরীর দেশে।

নীল পরী সাজে মাথায় সোনার সিঁথি
দেখিতে বাহার গলাতে চন্দ্রহার বিথি
কেমনে যাব আমি নীলপরীর দেশে।

নীল পরীর কাপড় করে যে ঝিলমিল
কত সাজে সাজিলো করে মিলঝিল
কেমনে যাব আমি নীল পরীর দেশে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted