কবিতা ধুসর পাণ্ডুলিপি
কবি আজিজুল হক
লিখার স্থান কোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, প্রেম, বাংলাদেশ, বিরহ, ভারতবর্ষ, রাজনৈতিক, সমসাময়িক, স্বাধীনতা
Review This Poem

ধংস স্তুপের মাঝখানে দাড়িয়ে আছি একা,
আমার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে অজস্র ছাইপাশ।
কয়েকটা ছেলে একটু দূরে দাড়িয়ে কি যেন ছাইপাশ গিলছে,
মনে হয় মৃত্যুকে কাছে ডাকছে আদরে, আপ্যায়নে!
কত গুলো লাশ আমার চারিদিকে,
কেউ এন আর সি – র ব্যথায়,
কেউ সি এ এ তে নাম লেখাতে গিয়ে বে নাগরিক।
আমি হিসেব রাখিনি জীবনের,
তোমার সাথে কাটানো মুহূর্ত গুলো….
আমার শোক সভার সময় স্মরণ কর,
যদি পার!
কেন না, লোক দেখানো দুঃখ টা তো বাচুঁক।
হৃদয় নামের গিরগিটি টা রং বদলানোর আগে অন্তত একবার বলুক
ভালোবাসি, ভালোবাসি,
কবিতার মাঝে জন্ম হোক আবার আমাদের,
একবার, বারবার।

guest
0 Comments
Newest
Oldest Most Voted