কবিতা লড়াই
কবি সুজিত কুমার ভৌমিক
কাব্যগ্রন্থ প্রতিবাদ
সময় ২০২৩
উৎসর্গ সুকুমার ভৌমিক
লিখার স্থান চন্ডীপুর
সম্পৃক্ততা জীবনমুখী, প্রতিবাদ
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ
Review This Poem

লড়াই
*******
সুজিত কুমার ভৌমিক
********************-
চোখে চোখ রেখে লড়াই হবে,
টগবগিয়ে রক্ত।
রনহুঙ্কারে কর্মীজোয়ারে,
শানিয়ে বুদ্ধি অস্ত্র।

বুক চিতিয়ে লড়াই হবে,
পরোয়া করি না নির্দেশ।
কর্মীর মাঝে কর্ম লুকিয়ে,
মানবতারই আদেশ।

কী ভেবেছো, ভয় দেখাবে?
গা জোয়ারি করবে?
পুলিশ ফুলিশ নালিশ দিয়ে,
টেনে হিঁচড়ে ভরবে?

যে হাত দিয়ে তৈরি করেছি,
লক্ষ-লক্ষ রতন।
ক্ষণিক ভয়ে পিছিয়ে যাব?
এমনি মোদের বতন?

প্রতিবাদী হয়ে এগিয়ে যাব,
কে দেখি কি করে।
কাটিয়া দেব শাসকের আইন,
বুদ্ধিপ্রভার ধারে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted