কবিতা বাজারে আগুন
কবি সুজিত কুমার ভৌমিক
কাব্যগ্রন্থ প্রতিবাদ
সময় ২০২৩
উৎসর্গ সুকুমার ভৌমিক
লিখার স্থান চন্ডীপুর
সম্পৃক্ততা জীবনমুখী, প্রতিবাদ
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ
Review This Poem

বাজারে আগুন
**************
সুজিত কুমার ভৌমিক

কাল হতে গিন্নি, বলছে হাজার।
ভোর হলেই তুমি,চলে যেও বাজার।।

বাজার চলিলাম আমি, হাতে নিয়ে থলে।
আনাজের দাম শুনে,যেন হাত জ্বলে।।

টমেটো বেগুন আসি,সোত্তর তরাই।
উচ্ছে করোলা পেপে,ষাট ছুঁইছুঁই।।

অনাদর কুমড়োটা,যুবতী সাজে।
-“বলে আমি চল্লিশ,লাগব কাজে”।।

ধনেপাতা চারশত,গাজরটা আশি,
তিনশো হয়েছে আজি,বেল-পেপার বাসি।।

কাঁচা লঙ্কাটা দেখি,হয়েছে ফেরার।
কাঁচা আদা,কাঁচা আম,দুইশত পার।।

মাথাটা ঘোরালাম আমি,মাছের দিকে।
তিনশো গ্রামের ইলিশ,হাজার ফুঁকে।।

ছোটছোট আলুগুলি,কেজিতে তিরিশ।
বড় আলুর হুঙ্কার, -“আমি পঁয়ত্রিশ”।।

নিরীহ শুধু আজ,হয়েছে পেঁয়াজ।
দুশোর শূন্য কেটে,কুড়ি নিয়েছে সাজ।।

থলে সবে অর্ধেক,হয়েছে ভরা।
সাতখানা তাজা নোট,পড়িল মারা।।

মনে মনে ভাবিলাম,তালিকাতে এ কী?
পাকা আম,তাজা দই,এখনও যে বাকী!!

গিন্নির ওষুধটা,হয়নি কেনা।
ওগুলো কিনিতে আমি করিব দেনা।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted