কবিতা বদলা
কবি সুজিত কুমার ভৌমিক
সময় ২০২২
উৎসর্গ সুকুমার ভৌমিক
লিখার স্থান চন্ডীপুর
সম্পৃক্ততা জীবনমুখী, প্রতিবাদ
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ

বদলা
******
সুজিত কুমার ভৌমিক
*******************
আমি তো আমার বদলা নিয়েছি,
পুড়িয়ে দিয়েছি ওদের |
প্রতিবাদী হয়ে বলত কথা,
সহ্য হয়নি মোদের ||

যন্ত্রণার ওই চিৎকার,
বেশ ভালোই লাগে।
মানুষ পোড়া গন্ধ শুঁকেই,
ঘুম মোদের ভাঙ্গে ||

ওরে বাবা,আমরাই সব,
বিসমার্ক হিটলার |
রাজনৈতিক ফিনিক্স পাখি,
গিরগিটি ফিডলার||

কয়েকটিদিন শ্রীঘরেতে,
থাকব আরামে হারামে।
পঞ্চায়েতের টিকিট পাকা,
রাজনীতিরই ক্যারামে ||

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments