| কবিতা | জীবন্ত পুড়িয়ে মারছে |
| কবি | সুজিত কুমার ভৌমিক |
| কাব্যগ্রন্থ | প্রতিবাদ |
| সময় | ২০২২ |
| উৎসর্গ | সুকুমার ভৌমিক |
| লিখার স্থান | চন্ডীপুর |
| সম্পৃক্ততা | জীবনমুখী, প্রতিবাদ |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রতিবাদ |
জীবন্ত পুড়িয়ে মারছে
********************
সুজিত কুমার ভৌমিক
********************
মানুষের চামড়া গায়ে,
দানবরা সব ঘুরছে |
অন্ধকূপ হত্যার মতো,
জীবন্ত পুড়িয়ে মারছে ||
রাজন ছাতার নিচে ওরা,
নিশ্চিন্তেই যে হাসছে।
মরুক না হাজার হাজার,
হোক না তাতে কি আসে?
আমার ছেলে চাকরি পাবে,
আমার মেয়ে একা মডেল।
আমার বাড়ি তো সুরক্ষিত,
পুলিশ আমার শক্তিশেল||
কমিটি হবে,হবে কমিশন,
কালো কোট সুট প্যান্টে।
আমি থাকবো আমারই মতো,
গায়ের জামাটা পাল্টে||