কবিতা অনাচার
কবি সুজিত কুমার ভৌমিক
কাব্যগ্রন্থ প্রতিবাদ
সময় ২০২৩
উৎসর্গ সুকুমার ভৌমিক
লিখার স্থান চন্ডীপুর
সম্পৃক্ততা জীবনমুখী, প্রতিবাদ
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ

অনাচার
*****************
সুজিত কুমার ভৌমিক
************************
এই রঙ্গের বঙ্গেতে আজি,
দুষ্কৃতীদের দুর্নীতিবাজ।
চারিদিকে শ্রী, তবুও বিশ্রী,
কাজের চেয়ে বেশি অকাজ।।

যে বাঙালিরা মশাল জ্বালত,
ভারতের পথে পথে।
তারাই এখন লাইনে দাঁড়িয়ে,
ভিক্ষের থলি হাতে।।

মনীষীরা আজ মিথ্যেবাদী,
সত্যি হয়েছে ভন্ড।
বঙ্গ একতা মূর্ত সততা,
খণ্ডে খণ্ডে লন্ডভন্ড।।

প্রতিবাদী মন উধাও হয়েছে,
ভিক্ষের দান অস্ত্রে।
শিরদাঁড়াগুলি নেতিয়ে গেছে,
ভিন রাজ্যের মন্ত্রে।।

দুর্নীতির ওই মাথাটাকে ধরে,
মারো এক জোরে আছাড়।
খানখান হয়ে টুকরো হবে,
অত্যাচারের অনাচার।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments