কবিতা আজও স্পষ্ট দেখতে পাই।
কবি আহাম্মদ সিফাতুল্লাহ
সময় ( ৩ এপ্রিল, ২০২৩ ইং.) ২০ চৈত্র্য, ১৪২৯ বঙ্গ.
লিখার স্থান ঢাকা
কবিতার বিষয় আশা, জীবনমুখী, মৃত্যু
Review This Poem

এত আঁধারে আজও স্পষ্ট দেখতে পাই
নিজের মুখখানা মোমবাতি নেভা আঁধারে।
কোনো এক উন্মাদের মতো খুজে যাচ্ছি
নিজেকে জীবনের বাদাড়ে।
জানি এই আঁধারে একদিন মিশে যাবো
বলে কী থেমে যাবো?
না, না কখনোই না ।
তবুও খুজে চলেছি এই যাত্রার শেষ আছে কি না ॥

guest
0 Comments
Newest
Oldest Most Voted