বাংলা কবিতা, রাত্রি তখন তিনটা তিরিশ কবিতা, কবি সন্ধি মুহিদ | কবিতা অঞ্চল
কবিতা রাত্রি তখন তিনটা তিরিশ
কবি সন্ধি মুহিদ
সময় ৩০.৮.২০১৪
লিখার স্থান ফার্মগেট, ঢাকা
কবিতার বিষয় বিরহ

রাত্রি তখন তিনটা তিরিশ,
বুকের ভেতর শিরিষ কাগজ দিচ্ছে ডলে,
যাচ্ছে জ্বলে বুকের ভেতর।

অষ্টপ্রহর জেগেই থাকি,
হাতটা রাখি বুকের মাঝে,
সকাল সাঁঝে কান্না আসে।

আমার পাশে নেই আর তুমি,
মরুভূমি নিয়ে কাটাই দিন রজনী,
বুকে ব্যথার খঞ্জনীটা বেজেই চলে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted