বাংলা কবিতা, মনে পড়ে রে কবিতা, কবি সন্ধি মুহিদ | কবিতা অঞ্চল
কবিতা মনে পড়ে রে
কবি সন্ধি মুহিদ
সময় আগস্ট ২৪, ২০১৪
লিখার স্থান ফার্মগেট, ঢাকা
কবিতার বিষয় বিরহ

যে আগুনে পোড়াতে চেয়েছি তোকে,
উল্টো বাতাস এসে, সে আগুনে পুড়িয়েছে আমাকেই।
ঝলসানো দেহের ওপর তোর গন্ধই লেগে আছে রে!

আমার বুক পকেটে লুকিয়ে রেখেছিলাম
লাল কালিতে লেখা তোর শেষ চিঠি।
চিঠি পুড়ে বুকের সাথে লেপ্টে গেছে রে!

ভূতের মত আয়নায় দাড়িয়ে দেখি
হৃদয়ের ওপর লালরঙা জ্বলজ্বলে কয়েকটা অক্ষর।
পড়তে পারি না কী লিখেছিলি রে!

চোখের আগুন-অশ্রুতে আরো পুড়ে যাই,
পড়তে পারি না শেষ চিঠি।
মনে হয়, এখনো কত ভালোবাসি রে!

guest
0 Comments
Newest
Oldest Most Voted