| কবিতা | তখনও জেগে ছিলাম |
| কবি | মোঃ রাশিদুল ইসলাম |
| সময় | ১৫ মার্চ, ২০২১ |
| লিখার স্থান | সাঁথিয়া,পাবনা |
আমি তখনও জেগে দেখেছি আকাশ
তোমার চোখদুটো যখন উচ্ছল কালো মেঘে মেঘে ঢাকা প্রভাতের লাল হয়।
আমি তখনও জেগে দেখেছি রাত্রি
এক ফালি দমকা-ঝড়ে কালবৈশাখী জানালায় দাঁড়িয়ে রয়।
আমি তখনও অনেক কেঁদেছি জেনে
ফিরে আসবে না সকাল হয়ে
তবু নিশ্চুপ আঁধারে নিরাকার দৃশ্যে হাতড়ে খুঁজেছি তোমাকে।