| কবিতা | প্রকৃতির রঙ ( রং / নানা রঙ) – পার্থ বসু |
| কবি | পার্থ বসু |
| কাব্যগ্রন্থ | ইছামতী |
| সময় | MARCH 2024 |
| লিখার স্থান | Bangalore |
| সম্পৃক্ততা | মূল কবিতাটা রঙ বা নানা রঙ এর প্রথম ভাগ এটি |
| কবিতার বিষয় | প্রকৃতি |
সুন্দর এ প্রকৃতি নদী নালা মাঠ ঘাট
সবুজের বন,
তারই মাঝে যেন ছবি আঁকা দিয়ে
কত রঙ।
ভোরের সূর্যি রাঙা রাঙিয়ে আকাশ
বসন্তে রাঙিয়ে হাসে দেখ যে পলাশ।
শিমুল ও রাঙালো আজ দিয়ে তার রঙ,
আকাশ ও মাটির হেথা কত আলাপন।
সাত রঙে রাম ধনু আকাশের বুকে,
সাদা বক মেলে ডানা কত যেন সুখে
ধূসর পাহাড়ে পড়ে মেঘের ঐ ছায়া
প্রকৃতির রঙে আছে কত যেন মায়া ।
নীল দিগন্ত বুঝি ঐ সাগরে তে মেশে,
রঙে রঙে মিশে সেথা মন যায় ভেসে,
প্রকৃতির নানা রঙ কত যে মধুর,
রঙে রঙে ভেসে যাব আজ বহুদূর।