| কবিতা | নির্বাক হাহাকার |
| কবি | পংকজ পাল |
| সময় | মার্চ ৬,২০২৬, সন্ধ্যা। |
| উৎসর্গ | সহধর্মিণী |
| লিখার স্থান | কাচারিঘাট |
| কবিতার বিষয় | প্রেম |
নির্বাক হাহাকার
–পংকজ পাল
মরীচিকা-বেষ্টনীতে আজ স্তিমিত সকল কলতান,
স্মৃতির অপাঙ্ক্তেয় পাণ্ডুলিপিতে জমানো কেবল অভিমান।
অস্তমিত সেই অর্ক, যার তাপে জেগে উঠত প্রাণ,
এখন সেখানে কেবল রিক্ততা, আর একাকীত্বের অনির্বাণ।
শুষ্ক পত্রের মর্মে বাজে না আর কোনো নিক্বণ,
শূন্যতার জঠরে থমকে গেছে চঞ্চল সেই ক্ষণ।
নিথর মেঘের আড়ালে লুকানো সহস্র রোদন,
নিঃশব্দে ক্ষয়ে যাচ্ছে হৃদয়ের যত নিগূঢ় আয়োজন।