রাতে বাড়লে
রাত বাড়লেই আমি দেখি
স্কুল ফেরত চাকমা শিশুর ক্ষত মুখাবয়ব
ফেলানীর উল’ঙ্গ দেহ নিয়ে দাঁড়িয়ে আছে কাঁটাতার,
আমি শুনতে থাকি
গাছের সাথে বেধে
পি°টিয়ে হ’ত্যা করা খোকারামের চীতকার।
সম্পূর্ণ
রাত বাড়লেই আমি দেখি
স্কুল ফেরত চাকমা শিশুর ক্ষত মুখাবয়ব
ফেলানীর উল’ঙ্গ দেহ নিয়ে দাঁড়িয়ে আছে কাঁটাতার,
আমি শুনতে থাকি
গাছের সাথে বেধে
পি°টিয়ে হ’ত্যা করা খোকারামের চীতকার।
সম্পূর্ণ
পরোয়া করিনি দাঁড়িয়ে বিশ কিলোমিটার বাস জার্নি
কিম্বা ছিড়ে পড়তে চাওয়া ক্ষুধার্ত পেটের।
অথচ কি নির্মম গণহত্যা
আমাকে দেয়া সব প্রতিশ্রুতিদের।
সম্পূর্ণ
তোমার চোখের ধুলোরা একদিন পালিয়ে যাবে
একদিন তুমি দ্যাখতে শুরু করবে
সব মিথ্যের দেয়াল ভেঙে যাবে
তুমি শুনতে পাবে সব সত্যদের চীতকার,
বার্বাডোজের স্বচ্ছ জ্বলের মতোন স্পষ্ট হয়ে উঠবে সব।সম্পূর্ণ
তুমি গণিতে ভীষণ ভালো
তবু বাসায় ফিরলে সংখ্যার হিসেব ভুলে যেও!
কানের কাছে অগণিত বার
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি বলিও!
এমন নিঃসঙ্গ দুপুরে বিচ্ছিরি নিস্তব্ধতা মাড়িয়ে
আমার বুকে তীব্র চুম্বনের কোলাহল এঁকে দিও!সম্পূর্ণ
শুনেছি ভাঙাচোরা বেড়েছে ফুটওভারে
বেখেয়ালি হেটোনা আর
পারাপারে সতর্ক থেকো!
শ্বাসকষ্টের মেডিসিন নিও ঠিকাঠাক,
নিজের খেয়াল রেখো!
সম্পূর্ণ
তুমি চইলা যাওয়ার পর
বৃষ্টিফোটারা মাটিরে জড়ায়া ধরতেই
স্মৃতিরা আমার চোখে আইসা
উন্মাদের মতোন দৌড়াইয়া বেড়ায়!
কানে বাইজা উঠে বিষন্নতার করুণ সুর!সম্পূর্ণ
এই স্মৃতির সেলে আমাকে ফেলে রেখে উড়ে বেড়াচ্ছো কার আকাশে, আধফোটা লাজুক গন্ধরাজের মতোন হেসে উঠে কোথায় বাজিয়ে তুলছো বেহেশতী নূরের ঘন্টা! সম্পূর্ণ