কবিতা মানুষ
কবি চৌধুরী সাজিদ সাইফুল্লাহ
সময় ১৭.০৫.২০২২
উৎসর্গ কার্তু সরকার
লিখার স্থান আগ্রাবাদ, চট্টগ্রাম
Review This Poem

তোমার কপালে সাদা সিঁদুর,
আমার মস্তকে টুপি!
তোমার পরনে ধ্যুতি
আর আমার গায়ে পাঞ্জাবী!
আমার ইবাদতের আহবান ভাসে মিনারে
তুমি ছোটো প্রার্থনায় মন্দিরে!
মরলে তুমি চিতায় আমি কবরে!

তবু দ্যাখা হলে, কথা হলে,
মানুষের মুক্তির বিপ্লবের প্রথম কাতারে।!
খুব কোরে জড়িয়ে বুকে টেনে নিবো তোমারে!

ফ্যাসিবাদীরা ডুবে আছে গোড়ামির আঁধারে!
ওরা ভেদাভেদে থাকুক বেহুশ!
তুমি জোড় গলায় বলবে মানুষ মুক্তি পাক
তোমার শ্লোগানে কন্ঠ মিলিয়ে আমিও দিবো হাঁক!
আগুনঝড়া শ্লোগানে কাঁপবে আকাশ!
বিপ্লবের বার্তা ছড়াবে বাতাশ!

ওরা ফ্যাসিবাদে থাকুক বেহুশ,
চিৎকার কোরে তুমি আমি বলবো;
মানুষ মুক্তি পাক,তুমিও মানুষ আমিও মানুষ!

মানুষ
চৌধুরী সাজিদ সাইফুল্লাহ

guest
0 Comments
Newest
Oldest Most Voted