| কবিতা | তোমাকে মনে পড়ে |
| কবি | চৌধুরী সাজিদ সাইফুল্লাহ |
| সময় | ১৯.০৮.২০২২ |
| উৎসর্গ | সুমাইয়া আক্তার দিয়া! |
| লিখার স্থান | আগ্রাবাদ,চট্টগ্রাম |
তোমার সাথে রাত জেগে কথা বলতে বলতে
ভোরের দুয়ারার পৌছে গিয়ে ঘুমিয়ে পড়া
এরপর মাদ্রাসা মিস কোরে
পরদিন এপ্লিকেশনের পাতায়
মিথ্যার ফুলঝুরি মনে পড়ে!
বিকেলকে তোমার নামে লিখে দেবার জন্যে
গোমড়া মুখ কোরে অসুস্থতার মিথ্যে অযুহাতে
নিখুঁত অভিনয়ে দুপুর বেলা মাদ্রসা অফিসে
ভাইস প্রিন্সিপাল সম্মুখে দাড়িয়ে থাকা মনে পড়ে!
মনে পড়ে
তোমাকে ভাবতে ভাবতে
কেতাবের দিকে তাকিয়ে নিজে নিজে হেসে ওঠা!
চোখের বুকে তোমার ক্লান্তিহীন ভাসতে থাকা
আল ফিকহুল মুআসসার ক্লাশের
ইবারত পড়ার মাঝখানে তোমাকে ভাবতে গিয়ে আমার বেখেয়ালি থেমে যাওয়া!
নাহবীরের গুরুত্বপূর্ণ ক্লাসে ব্যাগের ভেতরে মোবাইল রেখে তোমাকে মেসেইজ করতে থাকা মনে পড়ে!
মনে পড়ে
তোমার সাথে একটু কথা বলবার জন্য সমস্তো অস্থিরতা
জানা প্রশ্নোত্তর না লিখে
পরীক্ষার হল থেকে বেড়িয়ে পড়া!
তোমার সাথে কথা বন্ধ হয়ে যাবার ভয়ে
হোস্টেল ছেড়ে এসে
দিনের ২৪ কিলোমিটার বাস জার্নির আনন্দও মনে পড়ে!
মনে পড়ে
তোমার গান শোনার আবদার রাখতে
পরীক্ষার রাতে বই সামনে আনন্দচিত্তে
আমার গান মুখস্ত করার দিনগুলো!
তোমাকে ভীষণ মনে পড়ে
তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে!
য্যানো একটু আগে হুট কোরে মৃতুর কোলে ঢলে পড়া
উঠোনে খাটিয়ায় রাখা ছেলের লাশের সাথে
বুক চাপড়াতে চাপড়াতে
বৃদ্ধ মায়ের একটু কথা বলবার করুণ আকুতি!
কিংবা দু সপ্তাহ মায়ের সাথে কথা না বলতে পেরে আসরের নামাজের সিজদায় চোখ
টিপে টিপে ছোট্ট মাদ্রাসা শিশুর নিরব কান্না,একটু মা বলে ডাকবার করুণ আকুতি!
মাঝরাতে ঘুম ভেঙে গ্যালে তোমাকে মনে পড়ে
য্যানো তোমার একগাধা মেসেজ এসে ভরে গ্যাছে
অভিমানের সুরে তোমার বলতে থাকা
সাজিদ আজ ও ঘুমিয়ে গ্যালে।
মনে পড়ে এমন আরো কতোওকিছু!
আমাকে মনে পড়েনা কবিতা?
মনে পড়েনা আমাদের বিনিদ্র রাতগুলোর কথা!
মনে পড়ে না?
তোমাকে মনে পড়ে জুমু’আর দুই খুতবার মাঝখানে আমার একনিষ্ঠ প্রার্থনায়!