কবিতা আল্লা রে
কবি চৌধুরী সাজিদ সাইফুল্লাহ
সময় ১২.০৯.২২
উৎসর্গ তাহমিদ আল হাবিব,মানজুরুল হাসান
লিখার স্থান আগ্রাবাদ চট্টগ্রাম
3/5 - (1 vote)

আল্লা রে!
চোখ বন্ধ করলেই আমি কেঁপে উঠি
আমি দেখি গুনাহের জোয়ারে ভেসে যাচ্ছে
আমার হৃদয়ের উঠান,
একটা জাহাজ আমাকে ডেকে যাচ্ছে
জাহাজের শরীরে আগুনের ফুলকিরা জাহান্নাম লিখছে
আমি চীতকার করে বলে উঠি
আর কোনো গুনাহ করবোনা মাফ করে দাও এবার!
আল্লাহুম্মা আজিরনা মিনান্নার!
কানে ভেসে আসে জাহান্নামী সুরে আওড়ে যাওয়া
বাম কাধের ফেরশতার চীতকার,
চুপ কাযযাব,
নাফরমান তুই,
প্রতিশ্রুতি ভুলে যাস অবাধ্য হোস বারবার!

আল্লা রে!
আমি ভয়ে চুপসে উঠি বিদ্যুৎ চমকালে
আমার পাপাচারে যেনো অতিষ্ট হয়ে উঠেছে আকাশ
যেনো আমার সমস্তো নোংরা কৃতকর্ম
চীতকার করে পৃথিবীকে বোলে দিচ্ছে
আমি কাঁথা মুড়ি দিয়ে শরীর ঢেকে ফেলতে গ্যালে
কাথার বুকে দাঁড়িয়ে থাকা ফোঁড়েরা কেঁদে কেঁদে বলে
খোদা ক্যানো এ ফাসিককে আমার কোলে ঢেলে দিলে!

আল্লা রে
খেলার সময়ে আমি তো নামাজে তাড়াতাড়ি করি
রুকু সিজদার বুকে লেপটে থাকে আমার তড়িঘড়ি
পাঁচসাত তাসবীহ থেকে কমিয়ে তিন তাসবিহ পড়ি
আমি কি তব তোমার আনুগত্যে ভাগ দিচ্ছি
আমি কি শিরিক করি?

ও দয়ালু মালিক!
শিরিকের আঁচড় তো তোমার সহ্যের বাইরে
তাহলে কি আমাকে ধ্বংস করে দিবে!

আল্লা রে
ধ্বংস করে দিওনা
আমি তো তোমাকে ভালোবাসি
তাইতো অধিকার খাটাই
গুনাহর পাহাড় নিয়ে ও
মাফ করতেই হবে বোলে বোলে তোমার দুয়ারে দাঁড়াই

আল্লা রে
ও আল্লা ওগো রাহমান ওগো রাহীম
ইহদিনাস সিরাত্বাল মুসতাক্বীম!
সিরাত্বাল্লাযিনা আনআ’মতা আলাইহিম!

চৌধুরী সাজিদ সাইফুল্লাহ

guest
0 Comments
Newest
Oldest Most Voted