| কবিতা | শুক্রবার |
| কবি | চৌধুরী সাজিদ সাইফুল্লাহ |
| সময় | ১৬.০৯.২০২২ |
| উৎসর্গ | সুমাইয়া আক্তার দিয়া |
| লিখার স্থান | আগ্রাবাদ চট্টগ্রাম |
মুছে ফ্যালো সব
ঘৃণা কিংবা যেটুকুখানি জমছে ক্ষোভ।
মুছে ফ্যালে সব অবহেলা
আমি হাপিয়ে গ্যাছি,
তোমাকে ছাড়া এ জীবন য্যানো বিষাদ ভেলা।
একটা ক্লান্ত ললাটে অধিকারের তিলক এঁকে দাও
ভীষণ ক্লান্ত হয়ে গ্যাছি,
আমাকে রক্ষা করো,
এই ছোট্ট ঘৃণা অবহেলা সব মুছে ফেলে
মাথা বিছিয়ে নাও তোমার আঁচলে,
যেটুকুখানি ক্ষোভ নিভিয়ে দাও দিদারের জলে
আমি ঘুমুতে পারিনা,
এই ছোট্ট ঘৃণা অবহেলা সব ভুলে____
অধিকারের সুরে বলে দাও মাথা রাখো কোলে
দ্যাখো শুক্রবারের কতো লম্বা খুতবা ও
একটা সময় ঘুমিয়ে পড়ে নামাজের কোলে।
শুক্রবার।
চৌধুরী সাজিদ সাইফুল্লাহ