একবার গেলে চিল নক্ষত্রের দেশে
কখনো ধরার বুকে জানি আর পড়বে না ছায়া,
তবুও বইবে এক হিজলের ডাল
বসতো বলেই তার আজীবন দু’চোখের মায়া!সম্পূর্ণ

মেঘের কুন্তলে আজও গুঁজে দিই আমি
পড়ন্ত বিকেলে জাগা ফাগুনের সোনালী ঝিলিক!
নভোর শুভ্রতা করি যতনে লালন
নবীন পাতারে দিতে ফাগুনের সোনালী ঝিলিক!

দাঁড়ালে এহেন বেলা ভীতি তুমি দলে,
বাতাবি ফুলের ঘ্রাণ বাসতাম খুব ভালো বলে!সম্পূর্ণ

আমারি কারণে যদি হোক সঙ্গোপনে
কখনো ঝরিয়ে থাকো ফোঁটা দুই তপ্ত অশ্রুজল,
দিলাম তোমায় কথা এই অবেলায়
না গড়ে যাবো না আমি আরেকটা সায়র অতল!সম্পূর্ণ