| কবিতা | রুবাইয়াত-ই-বোরহান (শেষ পুঁজি) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ২০ ফেব্রুয়ারী, ২০২৩ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
| কবিতার বিষয় | প্রেম |
রাত-দিবসে সঙ্গোপনে নিজের সাথে ফের যুঝি,
তুমিই জানো কোন বা আশে কারে আমি রোজ খুঁজি।
দাও তারে দাও বক্ষে এনে, রাখতে গো এই মিনতি
তোমায় দিলাম দুই ফোঁটা জল কও তো আছে আর পুঁজি!