কবিতা সম্পর্কের জের
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ২২ ফেব্রুয়ারী, ২০২৩ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
কবিতার বিষয় প্রেম
Review This Poem

মিটে যাবে একদিন সব লেন-দেন
জীবনের খেরো খাতা কখনোই জাগবে না ফের,
তবুও রয়েই যাবে ছেঁড়া এ’ হৃদয়ে
তোমার শাসনে গড়া সময়ের চিরায়ত জের।

জীবন এমনই হয় সম্পর্কের ভিতে
নইলে পলাশ কি গো অকাতরে ঝরে অবেলায়,
সোনালী রোদের ছোঁয়া নিমিষেই ভুলে
রূপালী ঘুঙুর যেতো শালিকেরে পরায়ে দু’পায়!

guest
0 Comments
Newest
Oldest Most Voted