| কবিতা | ভালোবাসতাম বলে! (অণু) |
| কবি | বোরহানুল ইসলাম লিটন |
| সময় | ০৩ মার্চ, ২০২৩ইং। |
| লিখার স্থান | পাঁচুপুর, আত্রাই, নওগাঁ। |
| কবিতার বিষয় | বিরহ |
মেঘের কুন্তলে আজও গুঁজে দিই আমি
পড়ন্ত বিকেলে জাগা ফাগুনের সোনালী ঝিলিক!
নভোর শুভ্রতা করি যতনে লালন
নবীন পাতারে দিতে ফাগুনের সোনালী ঝিলিক!
দাঁড়ালে এহেন বেলা ভীতি তুমি দলে,
বাতাবি ফুলের ঘ্রাণ বাসতাম খুব ভালো বলে!