কবিতা তবু কেনো তারেই খুঁজি! (গীতিকাব্য)
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ১৯ ফেব্রুয়ারী, ২০২৩ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
কবিতার বিষয় বিরহ
Review This Poem

কাঁদলে কি আর আসবে ফিরে
যে গিয়েছে ওই পাড়ে –
তবু কেনো তারেই খুঁজি আঁধারে!
দয়াল) কও না তুমি আমারে –
তবু কেনো তারেই খুঁজি আঁধারে!

কতো কথা কইছি তারে ভেবে প্রেমের সাকী,
বুঝলো না সে মনের জ্বালা চুপটি দিলো ফাঁকি!
আজ যে আমার খাঁচার পাখি
চলছে বয়ে সিক্ত আঁখি
স্বপ্ন মরে ভাঙা বুকের বাঁ ধারে –
তবু কেনো তারেই খুঁজি আঁধারে!

আর কভু কি হবে দেখা ভাবলে আজি বসে,
কও তো দয়াল কেনেই পড়ে সাঁঝের তারা খসে!
যাচলে কভু চাঁদের হাসি
কষ্ট যে হয় বারো মাসি
ব্যাকুল আশা ডুকরে ফাঁকা ভাঁড়ারে –
তবু কেনো তারেই খুঁজি আঁধারে!

guest
0 Comments
Newest
Oldest Most Voted