কোলাহলময় রূপ যৌবন ফিরে পেলো উদ্বেলিত মাঠ!
ঘোষিত ইশতেহারের পাতাগুলো-সমবেত মানুষের উষ্ণ আলিঙ্গন ছুঁয়ে……
পূর্ব দিগন্তে ফুটে উঠা আলোকরেখা-ক্রমশ উজ্জ্বল হতে হতে পশ্চিমের কুলে রংধনু জড়ালো।সম্পূর্ণ

গা, মাথা ঝনঝন করছিলো-আঘাতে,
কাপড়ে ধুলাবালির আস্তর জমে স্তুপ!
ঘাড়ের উপর বাজপাখির বিষাক্ত নিঃশ্বাস!
তবুও দুচোখে জেগে উঠতো অবারিত স্বপ্নের বাংলাদেশ!সম্পূর্ণ

কবিরা নিশ্চিতভাবেই জানে দৃশ্যমান প্রকৃতি
এবং আলোকচিত্রের অন্তরালে আরো অধিক
খোঁড়াতে হবে অস্তিত্বের শেকড়!
তবুও তাঁদের চোখেও আজ অশ্রু,
কলমে লেগে আছে অজস্র মৃত্যুর পদাবলী!সম্পূর্ণ

তুমি, আমি কোমল জোৎস্নায় হেঁটে হেঁটে বিলিয়েছি অজস্র স্বপ্ন
মনের যুদ্ধে হারিয়ছি শরীরের তৃপ্ত বাসনা, আগুন উত্থান!
সেদিন অপরিনেয় আকাঙ্খা ধংস্ব করে পবিত্র সৃষ্টির বীজ বুনতে চেয়েছিলাম!সম্পূর্ণ

মননচৈতনৌর বিপরীতে ঘুরছে মহাকাল, নিরন্তর আয়ুক্ষয়,
ডুবে যাচ্ছি স্তব্ধতার গভীরে, অদ্ভুত এক চাঁদ ঠিকরে
নিঃশব্দে ঘুরছে পূর্বপুরুষদের ঐশ্বর্যের মহাকাব্যে!সম্পূর্ণ