| কবিতা | প্রিয় নেত্রীর জন্মদিনে-নতুন বাংলাদেশ |
| কবি | আতাউল হাকিম আরিফ |
| সময় | ২৮ সেপ্টেম্বর ২০১৯ |
| উৎসর্গ | জননেত্রী শেখ হাসিনা |
| লিখার স্থান | সীতাকুণ্ড |
| সম্পৃক্ততা | জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে |
| কবিতার বিষয় | রূপক |
গন্ধযুক্ত একটি বিশালাকার মাঠ হঠাৎ-ই সবুজবর্ণ ধারণ করলো
প্রচণ্ড উত্তাপ সরে গিয়ে ঝিরঝিরে বাতাস বইতে লাগলো
কোলাহলময় রূপ যৌবন ফিরে পেলো উদ্বেলিত মাঠ!
ঘোষিত ইশতেহারের পাতাগুলো-সমবেত মানুষের উষ্ণ আলিঙ্গন ছুঁয়ে……
পূর্ব দিগন্তে ফুটে উঠা আলোকরেখা-ক্রমশ উজ্জ্বল হতে হতে পশ্চিমের কুলে রংধনু জড়ালো।
পাখিগুলো সমস্বরে উড়তে লাগলো-মুক্ত আকাশে ডানা মেলে…..
ফুলেরা ফুটলো-ঘ্রাণতর্পণে আমজনতা।
শব্দরা যুক্ত হলো কবিতার ডায়েরীতে-
কবিতার নাম “নতুন বাংলাদেশ”