| কবিতা | একা |
| কবি | আতাউল হাকিম আরিফ |
| সময় | ফেব্রুয়ারী ২০১৯ |
| লিখার স্থান | সীতাকুণ্ড |
| কবিতার বিষয় | বিরহ |
রাত্রিটা ঘুমিয়ে আছে,
জেগে আছে একটি পেঁচা!
বাড়ীর কপাট খোলা-
উত্তরীয় বাতাস বইছে
দূর আকাশে মিটমিট করছে তাঁরাগুলো,
তবুও এই রাত বিষন্ন,
আমি জেগে আছি-একা
ভীষণভাবেই একা!