কবিতা হিমু হতে চেয়েছিলাম
কবি আতাউল হাকিম আরিফ
সময় জুলাই ২০১৮
লিখার স্থান সীতাকুণ্ড
কবিতার বিষয় আশা

ছোট বেলায় খুব করে হিমু হতে চেয়েছিলাম
ইচ্ছে হতো পকেটবিহীন হলুদ পাঞ্জাবি পড়ে
ঘুরে বেড়াতে....
মাঝের কিছুটা সময় ইচ্ছেটা মরে গেলেও
অনেকটা সময়ের পর আজ পুনরায়
সেই একইরকম ইচ্ছাগুলো জাগ্রত হচ্ছে।

প্রলেস্তারা ঘষা, ক্ষতবিক্ষত
জীবনের প্রান্তসীমায় দাঁড়িয়ে
অনুভুতি গুলো একদম অন্যরকম....

আমি বৃষ্টিতে ভিজবো,
একজন রূপাও ভিজবে।
সে আমাকে ভালবাসতে চাইবে,
খুব করে চাইবে একটি চুমু সেঁটেদিতে।
কিংবা
আমার পকেটে কোনো টাকা নেই ,
অথচ খুব ইচ্ছা করবে এককাপ রং চা খেতে,
আশ্চর্য্যরকম ভাবে রূপা কিংবা
ভাগ্যে দেবতা এসে তা মিলিয়ে দেবে!

guest
0 Comments
Newest
Oldest Most Voted