অবকাশ -৪
ভাঁজহীন শিরদাঁড়ায় ক্ষয় মানুষের জীবাশ্ম নয়
ডুবে যাওয়া জাহাজের ভগ্নাবশেষ পরিবর্তনশীল
পরিবর্তনশীল একশো কোটি বছর
দেওয়া নেওয়ার হিসেবে ব্যবহার হয় নিয়ম।
ভাগ্যের চাকা স্থিতিকরণ
ডুবে যায় একশোটি জীবন্ত রাত
কেউ কথা রাখে না ! কথা তো চূড়ামণি নয় !
শেষ হয় অস্তিত্ব কিন্তু অবকাশ তো মৃতজীবী নয়!সম্পূর্ণ
দুচোখে বিস্ময়
দুচোখে বিস্ময় সাক্ষাৎ
মুষ্টিমেয় জনতা ইতিহাসের কারিগর
নদীর পথ ধরে হৃদপিন্ড বেঁচা কেনা হয়
আগুনের দাম পোড়া ছাই এর সমান।
সম্পূর্ণ
নীল যুগ
প্রেমিকার বেদনা ভরা বুক
চোখের নিচে কালি জমেছে অজস্র জন্ম ধরে
তোমারে দেখিনি আমি এ বুকে স্বপ্ন পেতে !
মনের কথা গল্পের কাহিনীর সূএপাত
তুমি দূরে আমিও দূরে
তবুও আমাদের দেখা হয়ে যায় স্বপ্নের মাঝে কিংবা পথের মোড়ে।
গাছেদের জীবাশ্ম জুড়ে আমাদের ভালোবাসার সূত্র
নীল যুগকে অতিক্রম করে চলে
কেউ জানে না ! খোঁজ পায় না তোমার -আমার !
সম্পূর্ণ
ভালোবাসা একটি পথ
ভালোবাসার গলি দিয়ে উবে যায় মৃত্যু
প্রতিশোধ নেই রক্তের রেখা
চক্কু কিন্তু ‘শূন্য’—-
মনের মাঝি নৌকা যুদ্ধ: সমুদ্রের জল উহ্য
নিখোঁজ শহর বোঝেনি কেউ
ঘর জুড়ে ব্যঙ্গ।সম্পূর্ণ
যে ভালবাসা ঘর বোঝে না
ভালোবাসা নেই ভালোলাগা নেই
মৃত্যুদন্ড: এই নশ্বর পৃথিবীতে পুরোটাই তোমাকে চাওয়া
একবার যদি আমার আঁখিতে চোখ রাখতে তবে
অন্য কোথাও আর চোখ রাখতে পারতে না!
পুরোটা জীবন ধরে প্রান্তরে প্রান্তরে আমার দুটি চোখকেই খুঁজতে।
যদি তুমি একবার আমার চোখে চোখ রাখতে
তবে তুমি অন্য কারো চোখে চোখ রাখার স্বাধ থাকতো না।
সম্পূর্ণ
এ কোন আগুনে জ্বলছি আমরা
এ কোন আগুনে দগ্ধ কবিতা
আলোকিত পথে এখন স্টেনগান নীরবতা
যুদ্ধ নামে বুকের গভীরে কোনো প্রেম নেই
কোনো এক হিম যুগের শান্তি এখন এখানে বিনিদ্র রজনী পাতে।
সম্পূর্ণ
ভালোলাগা আকাশ আমার
প্রতিটি মানুষের হৃৎপিন্ড কাপছে ভেতরে প্রচুর ভাঙচুর
মনে খুব কষ্ট আর চোখে উদাস নদী।
নেই কোনো দিন এমন করে উপহাস করে না !
শত কোটি তারা দিয়ে পূর্ণ হয় মনোকামনা
উজ্জ্বল নক্ষত্র ডুবে গেছে হলুদ পাখির পাখনে।সম্পূর্ণ
আকাশ থেকে একটি নদী
আকাশ থেকে একটি নদী এসেছে নেমে
কি নিদারুন অসহায় ভাবে।
একটি কবিতা লেখার জন্য যতটা সময় লাগে ঠিক ততটা সময়ে আকাশ থেকে নদীটি এসেছে নেমে।সম্পূর্ণ
কবিতা ভালোবাসো তুমি
এই কবিতা চির সত্য
এই বেঁচে থাকা চির সত্য
একদিন মৃত্যু হবে এও চির সত্য জানি
তবুও তোমাকে না বলা কথা চির সত্য হবে কি না জানি না! সত্যের পথ কঠিন!
তুমি পেরিয়ে যাও আমার চোখের স্বপ্নের সীমানাগুলো
আর পেরিয়ে যাও আমার মন।
সম্পূর্ণ