কবিতা অবকাশ -৩
কবি অভিজিৎ হালদার
কাব্যগ্রন্থ অবকাশ
সময় ২৩ শে আগস্ট ২০২৩
লিখার স্থান মোবারকপুর , নদিয়া
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

দৃষ্টির অগোচরে হারিয়ে যাই অনতিকাল
মনেতে তারা খসা যন্ত্রণা নিয়ে।
পোড়ানো হৃদপিন্ড বিশুদ্ধতা পাথেয়
অন্যায় নেই সর্বগ্রাসী জীবন্ত চোট
প্রজ্বলিত প্রদীপের শিখাতে চালযুক্ত চেতনার সঞ্চয়।

হায় ! আকর্ষণ জগৎ বড়ই চেষ্টা করে এসেছিলাম
পৃথিবী বোঝ নি আত্মসংভ্রম?
মৃতপ্রায় পাখির উড়ন্ত ডানা — বেলা যায় অবেলায়
মেরুদন্ডহীন মানুষ আধপেটা রাজত্ব করে
অদূরেই তাঁদের আগামী অন্ধকারাচ্ছন্ন।

২৩.০৮.২০২৩
Copyright Reserved

guest
0 Comments
Newest
Oldest Most Voted