| কবিতা | ঢেউয়ের আর্তি |
| কবি | নাহিদ সিদ্দিকী তুর্য |
| সময় | ১৯ সেপ্টেম্বর ২০২১ দুপুর ২:০৪ |
| লিখার স্থান | কালকিনি মাদারীপুর |
লঞ্চ ছুটেছে নদীর বুকে
ঢেউয়ের তালে তালে
হেলে দুলে নাচতে নাচতে
ঢেউয়ের আঘাত ভুলে।
যাত্রীরা সব খুশি মনে
দেখছে ঢেউয়ের মাতামাতি
অচেনাদের ব্ন্ধু করে
বানিয়ে তাদের পথের সাথী।
ছোট-বড় নৌকাগুলো
চলছে ছুটে তুলে পাল
মনের সুখে গাইছে গান
নৌকাগুলোর মাঝির দল।
পদ্মা-মেঘনার মিলনস্থল
দেখলে লাগে সবার ভয়
তবুও যেন ঢেউগুলো সব
মাথা তুলে বিদায় জানায়।
তারা যেন বলছে ডেকে
ভয় করো না যাত্রী সবে
আমরা কারো নয়কো শত্রু
আনন্দ দেই ব্ন্ধু ভেবে।
তোমাদের দেখালে খুশি
মনটা মোদের তাতেই জুড়ায়
নিথর মনের দুঃখ ভুলে
বাঁচার সাধ তাতেই জোগায়।
যাত্রা সবার সুখের হোক
মোচন হোক সকল ব্যথা
ব্ন্ধু ভেবে রেখো মনে
ফেরার পথে কহিব কথা।
সারটা জীবন রাখবো স্মরণ
স্মতি হয়ে থাকবে গেঁথে
মৃত্যু যদি আসে কভু
স্মৃতিটুকু লইবো সাথে।