কবিতা দুই হাজার পঞ্চাশ সাল
কবি নজরুল ইসলাম খান
কাব্যগ্রন্থ কবিতা মঞ্জরী
সময় অক্টোবর ২০২১, সকাল
উৎসর্গ জায়ানা
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় অন্যান্য, আশা, জীবনমুখী
Review This Poem

দুই হাজার পঞ্চাশ সাল
——————————–
———-নজরুল ইসলাম খান

স্বপ্ন দেখি, দুই হাজার পঞ্চাশ সাল,
চমৎকার একটি সোনালী সকাল ।
আমার দশ বছরের সন্তান
শিশির ভেজা সবুজ ঘাসের পরে ,
নির্বিঘ্নে হাঁটছে তার ছয় বছরের
শিশু সন্তানের হাত ধরে ।
বৈষম্যহীন একটি সমাজ , নেই
বিভেদের গ্লানি ,
বেকারের চোখে নেই অনিশ্চিত ভবিষ্যতের
দুঃস্বপ্নের হাতছানি ।
কদম আলীকে আর ঘুরতে হয়না
একটু বেঁচে থাকর জন্য মানুষের দ্বারে দ্বারে ।
ফেলানীদের আর জীবন দিতে হয়না
একমুঠো ভাতের জন্য দুয়োরানীদের হাতে বারে বারে।
দুর্নীতির অক্টোপাস চ্ছেদ করে মুখ তুলেছে
বাংলাদেশ , অবশেষে
ভেজালের রাহুগ্রাস থেকে মুক্ত হয়ে
হাফ ছেড়ে বেঁচেছে মুক্ত বাতাসে ।
উত্তরাধিকার প্রথা ভেঙ্গে মেরুকরণের রাজনীতিতে বিভক্ত জাতি,
প্রতিষ্ঠা করেছে মুক্ত ধারার গণতন্ত্র সম্প্রতি ।
শ্রদ্ধা ভাজনেরা স্থান নিয়েছে মানুষের হৃদয়ে
আপন মহিমায় ।
বিশ্ব রাজনীতিও নেই বিব্রতকর শীতল লড়াইয়ের আবহাওয়ায়।
স্বর্গের দ্বার খুলে অবারিত সুখ যেন
মাটির পৃথিবীতে পড়ছে ঢেলে।
আমরা হয়তো নেই অনেকেই
কিন্তু, অপলক দৃষ্টিতে দেখছি উপর থেকে
আকাশের জানালা মেলে ।

১৭/১০/২০২১
টুটপাড়া, খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted