| কবিতা | অচেনা অতিথি |
| কবি | নজরুল ইসলাম খান |
| কাব্যগ্রন্থ | কবিতা মঞ্জরী |
| সময় | অক্টোবর ২০২১, সকাল |
| উৎসর্গ | জায়ানা |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | অন্যান্য, প্রতিবাদ, বিরহ |
অচেনা অতিথি
——————–
————-নজরুল ইসলাম খান
বড় যত্ন করে , এনেছিলাম ঘরে,
অচেনা অতিথি ।
দিনে দিনে তারে, দেখে বারে বারে ,
করেছি আপন সাথী ।
সারা মন দিয়ে , সব রং নিয়ে ,
সাজিয়েছি তারে আমি ।
মনি মুক্তা ফেলে , হৃদয় মেলে
তারেই জেনেছি দামী ।
শুধু ক্ষণে ক্ষণে , আমারই কর্ণে
তারই নুপুর বাজে ।
খুজতে যাইনি , আর কী পাইনি,
জগৎ সংসার মাঝে ।
হঠাৎ দেখি আজ একি !
কেমন করে তা হয়?
জীবন ভরে, চেয়েছি যারে,
এ আমার সে নয় ।
আমারই পাখি , দিয়েছে ফাঁকি ,
আমার আঙ্গিনায় থেকে ।
চিনিনাই ফুল , করেছি ভুল ,
শত বার দেখে দেখে ।
২১/১০/২০২১
টুটপাড়া, খুলনা