| কবিতা | নিঃস্ব পাখি |
| কবি | নাঈম আহমেদ |
| সময় | ৩০ মার্চ, ২০২২ |
| লিখার স্থান | গাজীপুর |
একলা দুপুরে রাঙ্গা আঁচলে শিমুল-পলাশের সাথে,
বন্ধুত্ব করতে তোমার কি ভয় করেনা?
আমি নাহয় ভীতু বলে বন্ধুত্ব করে চলি -
শাল-গজারি কিংবা ধানের ফসলের সবুজে।
তোমার মাড়িয়ে যাওয়া পথের পাতার মর্মর শব্দ -
শুনবো বলে এক বিশাল শালবনের অস্তিত্ব হৃদয়ে।
কিংবা বৃষ্টিতে ভিজবে বলে -
মেঘ হয়ে ভেসে বেড়াই আকাশের এপাশ-ওপাশ।
এসব বলে আর কি লাভ ?
আমি না হয় রাতজাগা কোন পাখি হয়ে -
ঠিকানাহীন ছুটে বেড়াবো ক্লান্তিহীন অবিরাম।
নিঃস্ব বৃক্ষের এ শাখা থেকে ও শাখায়...
একটু প্রশান্তির আশায়।