কবিতা অবিচ্ছেদ্য সত্য
কবি মোহাম্মদ মুছা
সময় ১২/১০/২০২২
উৎসর্গ তানিয়া সুলতানা
লিখার স্থান পাচঁলাইশ ৩নং ওয়ার্ড, চট্টগ্রাম
সম্পৃক্ততা প্রেম
কবিতার বিষয় আশা
Review This Poem

মুগ্ধ মোহে নির্মল শ্বাসে বুক চিতিয়ে আছো
লুট করা সুখ মিছেমিছি কার দুয়ারে বেঁচো?
মাতাল চোখে স্বপ্ন তোমার রঙিন সবি দেখো
হৃদয় ভাঙ্গার নয়ন জলে সুখের তরী ভাসো।

সুহাসিনী মায়াবিনী কাটে না মোর প্রহর
বুকের মাঝে বয়ে বেড়ায় নীল বেদনার বহর,
আজো আমি মগ্ন আছি মাতোয়ারা মন
এই কেমন খেলা ধ্বংসলীলা পুড়ছি সারাক্ষন!

guest
0 Comments
Newest
Oldest Most Voted