কবিতা অসহায় আত্মসমর্পণ
কবি মেহেদী হাসান অপু
কবিতার বিষয় অন্যান্য, প্রেম, বিরহ
Review This Poem

যতোই দিন যাচ্ছে
তোমার প্রেম গ্রাস করে নিচ্ছে আমাকে।
প্রতিনিয়ত তোমার বিস্তৃতি ঘটছে হৃদয়ের গহীন থেকে গহীন অরন্যে।
মিশে যাচ্ছো প্রতিক্ষনে শিরায়,উপশিরায়,ধমনীতে, রক্তে,মস্তিষ্কে।
খরস্রোতা নদী যেমন মিশে যায় জলাধিপতি-র বুকে।
সুতো কাটা ঘুড়ির মতো আমিও হারিয়ে ফেলছি নিজেকে।
তুমি আষ্টেপৃষ্টে জড়িয়ে যাচ্ছো আমার স্বীয় স্বত্বা জুড়ে।
চন্দ্র-পৃথিবীর মাধ্যকর্ষন এর মতো করে।
প্রত্যহ ছুটে চলেছি যেন তোমাকে কেন্দ্র করে।
তোমার আবাস প্রসারিত হচ্ছে আমার অর্ধমৃত, মুমুর্ষ, ভাঙ্গাচুরা অন্তর জুড়ে।
নদী দখল,ভুমি দখল,বেওয়ারিশ সম্পত্তি দখলের মতো করে আমিও ক্রমেই চলে যাচ্ছি তোমার দখলে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted