কবিতা নিজেরে
কবি কৌশিক মজুমদার শুভ
কবিতার বিষয় জীবনমুখী
2.7/5 - (3 votes)

নিজেরে আমি জানাইলাম- আমারে নিয়া আমার আর তেমন আশা ভরসা নাই- অভিযোগ আছে, কিন্তু বিশেষ বলার নাই- আমারে আমি বললাম, তুমি বাঁইচা থাকতে চাইলে থাকো, বিশেষ সুবিধা না হইলে মইরা যাও- যদি না যাও, দ্যাখো বরফ পড়ার আগে আকাশে চাঁদ উঠছে, ঠান্ডায় কাঁপতেছে তাঁরা- দ্যাখো প্রেমিকারা হাত ধইরা যাইতেছে জামাইয়ের- দ্যাখো কেউ নাই চারদিকে তবু একা একা বাসগুলা ছুটতেছে কোথাও, জানি না- দেখো বাজারের রাস্তায় এতো ভীড়, ভীড়ের ভিতরেও তুমি একা- দ্যাখো কেউ একটা নিয়া নিতেছে তোমার পাওনা চাকরি, আরেকজন নিয়া নিলো
তোমার ভাগের আপেল- কেউ একজন নিয়া গেলো হাসপাতালের বেড; ফুল, নারী, শিশু ইত্যাদি।
এরপরেও তুমি বাঁইচা থাকবা- বাঁচতে চাইলে বাঁচো, মরতে চাইলে মইরা যাইতে পারো- আমার আর তোমারে বিশেষ কিছু বলার নাই।

guest
0 Comments
Newest
Oldest Most Voted