কবিতা থার্টিফার্স্ট
কবি কৌশিক মজুমদার শুভ
কবিতার বিষয় বিরহ
4/5 - (5 votes)

প্রিয়তমা, কেমন কাটলো একত্রিশের রাত? বাড়িতে মিথ্যা বলছিলা? ছিলা প্রেমিকের সাথে? কেমন লাগছে তোমাদের ফরাসি কায়দায় চুমু~ সারারাত কই ছিলা? রাত্রটা কি একসাথে কাটাইছিলা? বিছানা পর্যন্ত গরাইছিলো, খাইছিলা কি বিদেশি গেলাসে মদ? সারারাত রোমান্টিক গান চালাইয়া জড়াজড়ি কইরা শুইয়া ছিলা? নাকি প্রেমিকের বুকের লোম টানতে টানতে করছিলা বান্ধবীর নিন্দা? নাকি শীতের রাইতে গেছিলা লং ড্রাইভে~ আগুন জ্বালাইয়া এক চাঁদরে দুইজন ছিলা, সারারাইত মাদারচোদ চাঁদটার তলায়! ভাবছিলা কি একবারো আমার কথা, নাকি ফুরসতই পাও নাই~ নাকি সারারাইতই সাঁতরাইছো যৌনতার ছন্দে~ আমি একা কাঁপতেছি, রাইতের ভিতর আরো অন্ধকার হইয়া উঠতেছি ভিতরে, নাইরকেল গাছটার মতো, তলায় কাঁপা কাঁপা ঝরতেছে অসুখ, জ্বর আসতেছে: জ্বর আসে, জ্বর ছাইড়া যায়; তুমি ছাইড়া যাও শুধু, ফিরা আসো না ক্যান!

guest
0 Comments
Newest
Oldest Most Voted