| কবিতা | অদেখা পৃথিবী |
| কবি | খাদিজা ইভ |
কাফনে মোড়ানো নিষ্পাপ দেহটি আলতারাঙা ঠোঁটে চিৎকার করতে পারেনি__
পারেনি পৃথিবীর আলো গায়ে মাখতে।
চোখ মেলে তাকায়নি তার মায়ের দিকে,
সংসারকাব্য করেনি পাঠ।
খুলতে পারেনি জীবন ব্যাকরণের দরজা।
হতভাগ্য পিতা পারেনি শেখাতে হাতে হাত রেখে হাঁটাতে____
শুধু কবরের মাটি ছুঁয়ে নিজেকে শক্ত হতে বাঁচতে শিখেছে।
অন্ধকারে নিজেকে সঁপে দিয়েছে অন্যলোকে,
অদেখা পৃথিবী তার হৃদয়ে ফিউজ হওয়া বাতির মতো বেঁচে আছে।
কবিতাটি, কবি রবিউল আলম নবীর ছেলের স্মরণে লিখা।
