কবিতা সৌরজগত
কবি কাজী সাদমান আহমেদ
সময় ৬ ডিসেম্বর,২০২০
উৎসর্গ বলবনা
লিখার স্থান মিরপুর,ঢাকা
4/5 - (1 vote)

বেশ কিছুদিন ধরেই মাথায় কিসের জানি এক ভ্রম কাজ করে।পথের বাঁকে হাঁটতে হাঁটতে কত যে নস্টালজিক হয়ে যাই! মানুষ হা করে তাকায় থাকে,ভুড়ি টা এখন আর নিঃশ্বাস চেপে লুকোতে হয়না।এখন শার্ট,জিন্স নিত্যকার কর্পোরেট লুকের অংশ বানিয়ে নিয়েছি।”শার্ট পরবেন,শার্ট পরবেন” এই ঘ্যানঘ্যানানিতে “মা বড় না ব‌উ বড়” মার্কা ডিলেমাতে পরতে হতো।সে যাকগে, আজকাল প্রচুর ইংরেজি গানে বিরহ নিবারণ চলছে।রঙচটা গিটারে টুংটাং ও করি অনেক।

 

ঐ যাকে বলে ছেলে এখন কম্প্লিট প্যাকেজ

ইংরেজি তে পক পক করি;পশ সোসাইটির সদস্য!

সেদিন যখন আরেকজনের সাথে তোমার হাসিমাখা একটা ছবি দেখলাম;চোখ দুটো তেলে বেগুনে জ্বলে উঠলো-সাথে সাথে একখানা পোস্ট(রাবিষ) পড়লাম,”প্রিয় মানুষটাকে দোষারোপ না করে নিজে তাকে খুশি করতে পারেননি বলে অনুতপ্ত হন অথবা অন্য কেউ তাকে খুশি রাখছে ভেবে দুঃখ লাঘব করুন”।

 

এসব ব্যাকরণ না ঐ সোশ্যাল জগতেই জোশ,

মনের ভিত্রে যে পিনিক টা হয়না মামা

রাইত ১০ টায় ঘুমাইতে যাইতাম;

ছাতার নামটা তখন‌ই আইসা ঘুম খাইয়া দেয়,ধুর।

 

তা ভাই থাক তুই তোর সুখ ল‌ই

আমার কিয়ের এতো প্যারা?

না ভাই,আসলে সেসব দিনগুলো বেশ সুন্দর ছিল বটে-না ঐ রমণীর প্রেমে বারবার পড়তেই হবে!

 

আসলে কি,আমরা সকলেই এক মানুষের প্রেমে বারবার, হাজারবার পড়ে যেতে চাই;বুকের সেই চাপা আর্তনাদ আমাদের বারবার সেই প্রতারণা,অপ্রাপ্তির ভিতর থেকেও সফলতার সাহস যোগায়।

 

-এসব কবিগিরি বাদ দি পড়তে বয়,কলেজ পাশ না করতে পারলে কোনো মাইয়াই দাম দিবোনা!

 

-আইচ্ছা পড়তাসি বাল.

guest
0 Comments
Newest
Oldest Most Voted