| কবিতা | ভদ্র সভ্যতার প্রলাপ |
| কবি | কাজী সাদমান আহমেদ |
| সময় | ২৮ ডিসেম্বর,২০২০ |
| লিখার স্থান | প্রেসক্লাব,ঢাকা |
বাসা বাড়ির গৃহকর্মী,জ্বী কাজের বুয়া
তাদের গায়ের বোটকা গন্ধ, কখনোও নাকে লেগেছে কি?
আপনারা যে প্রেমিকার শ্যাম্পুর গন্ধে মুগ্ধ থাকেন
তার চেয়ে কোনোও অংশ কম নয়।
হ্যা পাগলের প্রলাপ ই বকছি;
আপনাদের কাছে যে গন্ধ নোংরা,
কোনোও প্রেমিকের কাছে তা স্বর্গীয় সুবাস
যে সুবাস আপনি আমি প্রেমিকাদেহ থেকে ভোগ করি,গন্ধমের মতো।
তারা খুব নোংরা তাইনা?
প্রতি স্রাব মাসে যা ব্যবহার করে নিজেকে পুঁত রাখেন
এগুলো এই গন্ধমাক্ত সূচি হাতেরই তৈরি
একেবারে এক্সপোর্ট কোয়ালিটি!
তাদের প্রেমিকেরাও বড়ই অদ্ভুত!
সারাদিন একটা পাজামা পরেই লেগুনা ঝুলে
কিন্তু ঐযে ডেটের দিন কোথাখেকে জানি
একটা বুক পকেটে পুরানো গোলাপ আর
প্যান্ট পকেটে লাইটওয়ালা মোবাইল জুটে যায়!
এদের প্রেমকে আমি সৎ মনে করি,
কারণ তাদের শত বাঁধা বিপত্তি শেষেও স্বপ্ন থাকে
না আপনাদের মতো সোশ্যাল ট্যাগিং প্রেমের না,
স্বপ্ন থাকে ঐ পান্থপথের রাস্তার সবচেয়ে ভালো
ঝুড়িটায় ঘর বাঁধবে,বিয়ে করবে নূরানী বানুকে।
যদি কোনো স্টার কাবাবের পিছনে ব্ল্যাকে
একটুকরো শিক-তন্দুল পাওয়া যায়,
এরোসোল আলোতে সারবে তাদের জনপ্রিয়
ক্যান্ডেল লাইট ডিনার,ও টুকরোটা প্রেমিকাকেই দেবে।
তাদের যৌনতা অতুলনীয়,ব্যাখ্যা করলে সভ্য সমাজ
আমায় আরেকবার লম্পট উপাধি দিয়ে গালমন্দ দেবে।
বাসের পিছনের সিটে যাচ্ছিলাম,পাশে বসেছিলেন
এক গার্মেন্টস শ্রমিক
তাই এই আজাইরা প্রলাপ দিলুম।
বউ ফোন দিয়েছে,বুয়াকে বিদায় করবে
আরে,সতেরশ’ টাকার ফুলদানি ভেঙেছে
তাকে কি আর আমার বউর সভ্য সমাজে রাখা যায়
বলুন তো?