| কবিতা | নিষ্পাপ |
| কবি | কাজী সাদমান আহমেদ |
| সময় | ১৬ ডিসেম্বর,২০২০ |
| লিখার স্থান | মিরপুর,ঢাকা |
রাস্তার কোনো ফুটপাতে,জমে থাকা যত ফুল
রিকশা হুডের রঙচাটা আর্ট আজোও নতুন
ক্যানভাসে পরে থাকা পুরনো সে সখ
আঁধারের শেষে জানান দেবে তোমার নতুন জঙ।
ফাগুন হাওয়ায়,ভেসে বেড়ায় তোমার ছবি
বালিশে মোড়া তোমার আমার সেই প্রতিচ্ছবি
নিমজ্জিত ইউক্যালিপ্টাস, বাতাসের যত রঙ
চায়ের কাপে সাজিয়ে রাখি তোমার স্বপ্ন যতন।
আনমনা আকাশে তোমার যত রঙিন ছবি
কালের ডাইরিতে লিখেছে কত,মরেছে কত কবি
শুধু দেখবো বলে ডুবেছিলাম,কেদেছিলাম যত রাত
তুমি ছিলে, তুমি আছো আমার মলিন রানী নিষ্পাপ।
মিশে থাকি আজোও তোমার লিপস্টিক ব্যবহার
প্লাস্টিক সভ্যতা জানান দিয়েছে তোমার অনাচার
আমার প্রতি তোমার যত চাপা অনাচার, অভিশাপ
লালন করেছো, ভালবেসে আবার আমার যত পাপ।