| কবিতা | এপ্রিল ফুল |
| কবি | কাজী সাদমান আহমেদ |
| সময় | ১ এপ্রিল,২০২০ |
| উৎসর্গ | নেফারতিতি |
| লিখার স্থান | মিরপুর,ঢাকা |
১ এপ্রিল?
মনে পড়ে একবছর আগে ঘুরে দিনটা?
এমনই এক গুমোট গরম,
আমার হাতে এক গোল্ডলিফ
মনে পড়ে, কোনো কবিতার পাতা নয়,
শুধুমাত্র একটা টেক্সট, ভালোবাসি।
মুষড়ে পড়েছিলে তা জানা আছে
কিন্তু সত্য কোনটা?
ছেলেটা ভালোবাসে তাই?
নাকি ছেলেটাও ভালোবাসে?জানো আজও
হাতে এক কাপ চা, বারান্দায়
পছন্দের সেই গ্রেগের গান “কে”
আসলেই কে ছিলে তুমি?কি ই বা আমি?
হ্যাঁ জানি ভয় পেয়েছিলে, বন্ধুত্বটা অন্যরকম।
বিশ্বাস কর,আমিও হারাতে চায়নি
চেয়েছিলাম তোমার ঐ কোমল হাতগুলো
আলতো ধরে জীবন পার করবো
কিন্তু তুমি তা বুঝলেনা কেন?
বলেছিলে আমি নাকি
তোমাকে একটু একটু করে গড়েছিলাম,তা হলে
আমার হলে না কেন?
আমার পছন্দ ছিল সৈকত কুন্ডু,তা না মানো
রুদ্র গোস্বামীর আদলে লেখা কবিতা তো তোমাকে
ঠিকই ছুঁয়েছিল,আমাদের বাচ্চামিগুলো
রাতের পর রাত ভ্রম হয়ে থাকা
আমাদের ভালোবাসার সময়টুকু,যখন তুমি আমাকে
আমি তোমাকে বিভোর করে রাখতাম,যেনো
চায়ের কাপের প্রথম চুমুক কিংবা
নিষ্পাপের মুখের প্রথম মধুস্বর?
জানি আমাদের মনের মিল ছিলো তীব্র
কিন্তু কেনো সেটা বন্ধুত্ব পর্যন্তই?
কেনো প্রিয়তমা কেনো?
প্রেম আমি কোনোদিনও চাইনি।
কিন্তু কেনো পারলে না মন দিয়ে মিশে যেতে?
আমাকে তোমার হৃদয়দোলনে ভাসাতে?
ত্রুটি মেপে বলো তো আমায়।
দোষটা কার, তুমিতো এসব ভালো বোঝো।
সবচেয়ে মজা পাই,কেউ বোঝোনা
আমার তোমার প্রেম,মায়াজাল
বুঝেও না,বুঝতে দেবোও না।
কারন আমি ভালোবাসা চেয়েছি,ইতিহাস না।
ওহ,আজ নাকি বোকা দিবস?
তা কে বোকা,দিবস? তুমি? আমি?
নাকি ভালোবাসা টা ?
নাকি সে গান যা তোমাকে ভালোবাসতে শিখিয়েছে?
আজনাকি,পহেলা এপ্রিল?