কবিতা কমলালেবু
কবি জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থ বনলতা সেন
লিখার স্থান কলকাতা
3/5 - (2 votes)

একবার যখন দেহ থেকে বার হয়ে যাব
আবার কি ফিরে আসব না আমি পৃথিবীতে?
আবার যেন ফিরে আসি
কোনো এক শীতের রাতে
একটা হিম কমলালেবুর করুণ মাংস নিয়ে
কোনো এক পরিচিত মুমূর্ষুর বিছানার কিনারে।

guest
1 Comment
Newest
Oldest Most Voted
সুজন
সুজন
2 years ago

আমার খুব ভালো লাগার একটা কবিতা!👍😀