বাংলা কবিতা, আড়াল কবিতা, কবি ফয়সাল আহমেদ | কবিতা অঞ্চল
কবিতা আড়াল
কবি ফয়সাল আহমেদ
সময় ২৪ এপ্রিল, ২০২০
লিখার স্থান সাভার, ঢাকা

কখনো কি নিবৃতে ভেবে দেখেছো
না চাইতেই তুমি আমায়,
কতটা কাছে পেয়েছো।

তুমি হয়তো কখনো ভাবোনি আমায়,
আমি শুধু আড়ালে ভালোবেসেছি তোমায়।

তুমি আমায় শুধুই বন্ধু ভাবতে
ভুল করেও কখনো যদি কাছে চাইতে,
আমি আমার সবটুকু উজাড় করে দিতাম
বিনিময়ে এক টুকরো সময় চেয়ে নিতাম।

আমি তো ছিলাম তোমার আড়ালেই
তুমি আমায় পেতে কাছে হাতটা বাড়ালেই,
কিন্তু তুমি হারিয়ে গেলে এক অন্ধকারের মাঝে
মন চাইলেও তোমায় কি আর আটকে রাখা সাজে?

চাইলেই তুমি সব পারতে বুঝতে
জানোনা তুমি কি চলেছ হারাতে,
সেদিন তুমি ঠিকই বুঝবে
যেদিন তুমি আমায় হন্যে হয়ে খুজবে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted