| কবিতা | খেলা |
| কবি | দ্বীপ সরকার |
| উৎসর্গ | সকল সতীনকে |
| লিখার স্থান | গয়নাকুড়ি |
| সম্পৃক্ততা | সতীন সম্পর্কিত |
| কবিতার বিষয় | জীবনমুখী, রূপক, সমসাময়িক |
খেলা
অথচ,সতীন একটা জটিল পরীক্ষা
তুমি এই পরীক্ষায় অংশ নিতে চাও না
পরীক্ষা ছাড়াই পাশ করতে চাও
জগৎজুড়ে সকলেই, এই পরীক্ষা ছাড়া
সংসার গোছাচ্ছে
এটা তো পারাই যায়
কোন প্রতিযোগীতাহীন টিকিয়ে থাকা-
রং বেরঙের পার্থক্য নেই
গুণী, বে-গুণীর পার্থক্য নেই
টিকে থাকা মাঠে
প্রতিযোগী না থাকলে
বিচার থাকে না
প্রতিটি সতীন একেকটি পাহাড়
পাহাড় ডিঙিয়ে
নিজেকে প্রমাণ করো–তুমিই শ্রেষ্ট