কবিতা কোথাও কোন হৃদয় নেই
কবি দ্বীপ সরকার
সময় এপ্রিল।।২০২৬
উৎসর্গ সকল হতাশাগ্রস্থদের
লিখার স্থান গয়নাকুড়ি,বগুড়া
সম্পৃক্ততা হাতাশা
কবিতার বিষয় জীবনমুখী, বিরহ, রূপক
5/5 - (1 vote)

কোথাও কোন হৃদয় নেই

একদা একজনকে হৃদয় দিতে চেয়েছিলাম
তার জন্য একটা হৃদয় দরকার
খুব ছোট হলেও চলবে
যে কোন রঙের, যে কোন ভাষার——
শুধু হৃদয় রাখতে পারলেই হলো

পঁচিশ বছর কেটে গেলা

দেখা দেখি হয়েছে অনেক
চোখা চোখি হয়েছে অনেক
রঙিন ফড়িং এ কেউ উড়তে গেছে
সেখানেও গেছি বহুবার
কেউ বই মেলায় এসেছে কালো অক্ষরে
একটা হৃদয় পাবো বলে, তাকেও কিনেছি অনেক

সেদিন এক রমণী ফ্লাইওভার পার হচ্ছে
কোথাও হোঁচট খাচ্ছে দেখে
আমি হাতে হাত ঠেকে পার করে দিলাম
তার কাছে অজস্র হৃদয় ছিলো

গেলো ঈদে মার্কেটে ঢুকেছিলাম একদিন
চারপাশে অসংখ্য রমণী, রমণীরা——
গা ঘেঁষে ঘেঁষে চলে যাচ্ছে
তাদের কারো ঠোঁট চাঁদের মতোন বাঁকা
কারো চোখ আকাশের মতোন বিস্তর নীল
ছোট ছোট হলেও, অন্তত একটা করে হৃদয় থাকারই কথা

কোথাও কোন হৃদয় নেই
পঁচিশ বছর কেটে গেলো
কোন হৃদয় পাইনি কোথাও

guest
0 Comments
Newest
Oldest Most Voted