কবিতা এক বাদলার দিনে
কবি দেবাশিষ রায় আসোয়ার
সময় অক্টোবর,২০২১,সকাল
লিখার স্থান বুড়া-বুড়ি
Review This Poem

এক বাদলার দিনে তুমি আমার জন্য কেঁদেছিলে
আগুনের মতো রক্তোজ্জ্বল তোমার চোখ দিয়ে
ঝরে পড়া জল আমি সঞ্চিত করে রেখেছি।

এখনও মেঘ দেখলে আমার
সেদিনের কথা মনে পরে,
ছুটোছুটি করি,ঢেকে দেই বারান্দা
মেঘ দেখলেই মনে হয়,
জগতের সমস্ত কান্নার অশ্রু আমার
প্রিয়ার চোখের কাজল ভেজাতে ছুটে আসছে।

সেইদিনই তুমি কেঁদেছিলে আমার জন্য
আমার শস্য,আমার নদী,মাঠ;পৃথিবী জুড়ে
আমার সমস্ত যা কিছু তুমি ভিজিয়ে দিয়েছিলে।
আমি সঞ্চিত করে রেখেছি তোমার সেই কাজলভরা চোখের জল।

ওই একদিনই তোমার ঠোঁট নড়েচড়ে কেঁপে উঠেছিল,তারপর
মুখ নীচু করে ছিলে,তাকাওনি আর।

এখনও তাই মেঘ দেখলে কেঁপে উঠি,ভয় হয়-
নিঃশব্দেরা বুঝি আবার গর্জন করে উঠলো।

guest
0 Comments
Newest
Oldest Most Voted